ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
পোশাক দেখার পর না কেনায় মার্কেটে দুই ছাত্রীকে ‘জিম্মি’
ডুয়া ডেস্ক: লক্ষ্মীপুরের চকবাজার এলাকায় পোশাক দেখে দামাদামি করার পর কিনতে অস্বীকৃতি জানানোয় দুই কলেজছাত্রীকে ‘জিম্মি’ করে রাখার অভিযোগ উঠেছে দোকানী ও কর্মচারীদের বিরুদ্ধে। রোববার (৯ মার্চ) বিকেলে পৌর মসজিদ মার্কেটের নিচতলায় ‘লেডিস শপ ও রাহি থ্রি পিস অ্যান্ড বেবি ফ্যাশন’ নামের দোকানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দুই তরুণী লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তারা রবিবার জামাকাপড় দেখতে ‘লেডিস শপ’ নামক দোকানে গিয়েছিলেন। তবে পছন্দের জামা না পাওয়ায় দোকান থেকে বের হতে চাইলে দোকানিরা তাদের জোরপূর্বক দোকানের ভেতরে আটকে রাখেন এবং জামা কিনতে বাধ্য করেন। এক পর্যায়ে দোকানির সঙ্গে তাদের তর্কবিতর্ক শুরু হয়। এর মধ্যে একজন তরুণী তার বড় ভাইকে ফোন করে বিষয়টি জানালে তিনি তৃতীয় তলা থেকে তাদের উদ্ধার করেন।
এদিকে স্থানীয় সংবাদকর্মী সোলাইমান হোসেন নিশান ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দোকানিরা তাকে হেনস্তা করেন। দোকানিরা জানান, মসজিদ মার্কেটে পুলিশ বা সাংবাদিক প্রবেশ করতে হলে তাদের অনুমতি নিতে হবে।
অভিযুক্ত ‘লেডিস শপ’ এর স্বত্বাধিকারী ইয়াছিন আরাফাত দাবি করেছেন, দুই তরুণীকে জিম্মি করে রাখা হয়নি। একটি জামার দাম নির্ধারণ করে তারা কিনতে চাচ্ছিলেন না, তখন তর্কবিতর্ক হয়েছে। তবে এর বাইরে কিছু হয়নি। ‘রাহি থ্রি পিস অ্যান্ড বেবি ফ্যাশন’ এর স্বত্বাধিকারী মামুনুর অর-রশিদ জানিয়েছেন, সাংবাদিক নিশানকে তারা চিনতে পারেননি এবং সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানিয়েছেন, এই বিষয়ে তাদের কোনো তথ্য ছিল না। তবে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে এবং শিগগিরই বাজারের শৃঙ্খলা ফেরাতে বণিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের