ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ কবে, যা জানা গেল
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে। বর্তমানে খাতা দেখার প্রক্রিয়া চলমান রয়েছে। গত ৮ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪১ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম জানান, খাতা দেরিতে আসার কারণে কিছুটা সময় বেশি লাগছে। তবে আশা করা হচ্ছে আগামী সপ্তাহের মঙ্গলবার বা বুধবারের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
এ শিক্ষাবর্ষে ঢাবিতে প্রথমবর্ষের ৬ হাজার ১০টি আসন রয়েছে। এর মধ্যে ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসন বরাদ্দ রয়েছে। এছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯৬ এবং চারুকলা ইউনিটে কোটাসহ ১৩০টি আসন রয়েছে।
এবার পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষায় তিন লাখ ২৯ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনে প্রায় ৫৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। বিজ্ঞানের জন্য ১ লাখ ৪৬ হাজারের বেশি আবেদন পড়েছে। অনলাইন ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১ লাখ ২৫ হাজার ৪১৮টি আবেদন হয়েছে।
এছাড়া ব্যবসায় শিক্ষা ইউনিটে ৪০ হাজার ৯৭৩ এবং চারুকলা ইউনিটে ৬ হাজার ৮৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন, আইবিএ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১০ হাজার ২৭০। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) পাওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ