ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
অনলাইন ব্যবসার জন্য ৯ নির্দেশনা হাইকোর্টের
ডুয়া নিউজ: বাংলাদেশে অনলাইন ব্যবসার ক্ষেত্রে প্রচলিত আইন মেনে চলার বাধ্যবাধকতা জারি করেছে হাইকোর্ট। পাশাপাশি, অনলাইন ব্যবসার স্বচ্ছতা ও ভোক্তা সুরক্ষা নিশ্চিত করতে ৯ দফা নির্দেশনা প্রদান করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতেমা তনির মালিকানাধীন শোরুম ‘সানভিস বাই তনি’ খুলে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে গিয়ে এই নির্দেশনা দেওয়া হয়।
হাইকোর্টের ৯ দফা নির্দেশনা:
১. সকল অনলাইন ব্যবসায়ীকে বাংলাদেশের প্রচলিত আইন মেনে চলতে হবে এবং ব্যবসার স্বচ্ছতা বজায় রাখতে হবে।
২. অনলাইন ব্যবসার ক্ষেত্রে ভোক্তাদের অধিকার রক্ষা করতে আইন প্রয়োগ করা হবে।
৩. আইনি প্রক্রিয়া ছাড়া কোনো ব্যবসা বন্ধ করা যাবে না।
৪. ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগকে সব অনলাইন ব্যবসাকে নিবন্ধনের আওতায় আনতে হবে।
৫. অনুমোদন ছাড়া কেউ অনলাইন ব্যবসা শুরু করতে পারবে না এবং নকল পণ্য বিক্রি করা নিষিদ্ধ থাকবে।
৬. সব অনলাইন ব্যবসায়ী ও গ্রাহকদের পরিচয় যাচাই করতে হবে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে।
৭. বিটিআরসির সহযোগিতায় অনলাইন ব্যবসায়ীদের তথ্য সংরক্ষণ করতে হবে।
৮. গ্রাহকদের প্রতারণার বিষয়ে সচেতন করতে হবে এবং নিবন্ধিত বিক্রেতা ছাড়া কেনাকাটা না করার পরামর্শ দেওয়া হয়েছে।
৯. প্রতারণার শিকার ভোক্তাদের সুরক্ষা দিতে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইন সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশনার মাধ্যমে বাংলাদেশে অনলাইন ব্যবসার শৃঙ্খলা রক্ষা ও ভোক্তা সুরক্ষার বিষয়টি জোরদার করার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)