ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত, সড়কে বিক্ষোভ
ডুয়া নিউজ: রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন শ্রমিক। দুর্ঘটনার প্রতিবাদে পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
সোমবার (১০ মার্চ) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মিনারা আক্তার, আর আহত শ্রমিক সুমাইয়া আক্তারকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সরকার জানিয়েছেন, রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় ওই শ্রমিক নিহত হন। এরপর থেকেই ক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
জানা গেছে, দুটি গার্মেন্টসের শ্রমিকরা এই আন্দোলনে অংশ নিয়েছেন। তাদের অবরোধের ফলে বনানী এক্সপ্রেসওয়েসহ আশপাশের এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে বনানী, মহাখালী, গুলশান ও কাকলির বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়েছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মফিজুল ইসলাম বলেন, শ্রমিকদের বিক্ষোভের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প রুট ব্যবহার করা হচ্ছে। কিছু গাড়ি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে, কিছু রামপুরা ও প্রগতি সরণি হয়ে চালানো হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের