ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
পদ্মা সেতুতে গাড়ি চলাচলের গতিসীমায় পরিবর্তন
ডুয়া নিউজ : পদ্মা সেতুতে গাড়ি চলাচলের নতুন নিয়ম করল সরকার। সেতুতে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিসীমা বেঁধে দিয়েছিল বিগত সরকার। বর্তমানে এ সেতু দিয়ে গাড়ি পারাপারে আরও গতি প্রয়োজন বলে মনে করছে আন্তঃমন্ত্রণালয় সভার অংশীজনরা। তাই পদ্মা সেতুতে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে গাড়ি চলার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আজ রবিবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় সেতু বিভাগকে এ নির্দেশ দেন তিনি।
সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, “পদ্মা সেতুতে চলাচলের গতিসীমা আগে ঘণ্টায় ৬০ কিলোমিটার ছিল। ঈদের সময় যানবাহনগুলো যেন দ্রুত যেতে পারে সেজন্য গতিসীমা ৮০ কিলোমিটার করা হবে। এতে যানজট হবে না, গাড়ি আটকে থাকবে না, দ্রুত গাড়ি চলে যেতে পারবে। মহাসড়কে গতিসীমার কিছু সাইন আছে সেগুলো দিতে হবে। একইসঙ্গে ঈদের সময় যদি সড়কে দুর্ঘটনা ঘটেই যায়, যাতে করে দ্রুত কাছাকাছি কোনো হাসপাতালে নিয়ে যাওয়া যায় সে ধরনের ব্যবস্থাপনাও থাকবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের