ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : ঢাবি প্রশাসন
ঢাবি প্রতিনিধি : পোশাক সংক্রান্ত বিষয়ে হয়রানির ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বিষয়টি ঢাবি প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখভাল করছে। পাশাপাশি নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, পোশাক সংক্রান্ত বিষয়ে অপ্রীতিকর ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করাসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে দেখা করে তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ৫ মার্চ ছাত্রীর পক্ষ থেকে লিখিত একটি অভিযোগ পান। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি তাৎক্ষনিকভাবে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ানকে অনুরোধ জানান। এর প্রেক্ষিতে ওই রাতেই লাইব্রেরিয়ান প্রকৃত ঘটনা উদঘাটনের লক্ষ্যে তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেন। একই সঙ্গে অভিযুক্ত কর্মচারী মোস্তফা আসিফ অর্ণবকে চাকরি থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়।
ঘটনার দিনই টিম পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অভিযুক্ত কর্মচারীকে অফিসে ডেকে আনেন। পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কর্মচারীর সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয় এবং মামলা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু