ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ডুয়া নিউজ: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় গণহত্যার ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (৯ মার্চ) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি (চিফ প্রসিকিউটর) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রামপুরায় গণহত্যার ঘটনায় তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে এদের নামপরিচয় এখনই প্রকাশ করছি না। এতে করে তারা সতর্ক হয়ে যেতে পারেন কিংবা পালিয়ে যেতে পারেন। যখন তাদের গ্রেপ্তার করা হবে তখনই সবাই দেখতে পাবেন বলেও উল্লেখ করেন তিনি।
তাজুল ইসলাম আরও জানান, রাজধানীর উত্তরা এলাকায় গণহত্যার বিষয়ে তদন্ত করতে পুলিশের সাবেক দুই কর্মকর্তাকে আলাদাভাবে দুই দিন সেফ হোমে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সে অনুযায়ী পুলিশের সাবেক এসি (ডিবি) জাবেদ ইকবালকে আগামী ১৮ মার্চ এবং ওসি মজিবুর রহমানকে ১৬ মার্চ জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা।
তিনি বলেন, উত্তরায় গণহত্যার বিস্তারিত জানতে দুজনের ব্যাপারে আমরা জিজ্ঞাসাবাদের আবেদন করেছি। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করেছেন। বিশেষ করে, এই দুই কর্মকর্তার নেতৃত্বে সেখানে (উত্তরায়) প্রায় দুই শতাধিক ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। যার অনুমতি আদালত দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের