ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
অবৈধভাবে প্রবেশ করে দিনমজুরি, বিজিবির হাতে ভারতীয় যুবক আটক
ডুয়া ডেস্ক : ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে পঞ্চগড়ে কাজ করতে এসে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হয়েছেন সতীশ রায় নামে এক ভারতীয় নাগরিক। রোববার (০৯ মার্চ) বেলা ১১টার দিকে পুলিশ জানিয়েছে, আটক সতীশ রায়কে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, সতীশ রায় ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার দেবিন রায়ের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, শনিবার বিকেলে তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া টাইয়াগছ এলাকা থেকে তাকে আটক করা হয়। রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম।
বিজিবি জানায়, সতিশ রায় ১৫ থেকে ২০ দিন আগে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাঝিপাড়া এলাকায় দিনমজুরের কাজ করছিলেন। এর আগেও তিনি একইভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরের কাজ করেছেন।
শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাঝিপাড়া টাইয়াগছ এলাকার রমজান আলীর বাড়িতে অভিযান চালিয়ে সতীশকে আটক করে মাঝিপাড়া বিওপি সদস্যরা। এরপর তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, ওই ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরের কাজ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবির বলেন, বিজিবি ভারতীয় এক নাগরিককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের