ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ধর্ষণবিরোধী মঞ্চের আত্মপ্রকাশ ঢাবিতে
ডুয়া নিউজ: ধর্ষণ ও নারী নিপীড়নের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করেছে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’। ধর্ষকদের আদালতে উপস্থাপন করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে প্লাটফর্মটি। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে তারা।
রোববার (৯ মার্চ) রাত ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ধর্ষণবিরোধী মঞ্চের আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
সংগঠনটি তাৎক্ষণিকভাবে দুই দফা দাবি উত্থাপন করে—
১. ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন।
২. ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি প্রদান।
ধর্ষণবিরোধী মঞ্চের পক্ষ থেকে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হবে।
সভার একপর্যায়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন উমামা ফাতেমা। তিনি বলেন, '২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের আদালতে হাজির করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।'
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম বলেন, 'সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকার পরও দেশের পরিস্থিতি খারাপ হচ্ছে। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু অফিসে বসে বেতন ভোগ করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি সম্পূর্ণ ব্যর্থ। আমরা তার পদত্যাগ দাবি করছি।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের