ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
হেনস্থার শিকার ঢাবি ছাত্রীকে দেখতে গেলেন ঢাবি উপাচার্য
ঢাবি প্রতিনিধি : নিজ ক্যাম্পাসে পোশাক নিয়ে হেনস্তার শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে দেখতে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
জানা গেছে, শনিবার (৮ মার্চ) উপাচার্য পোশাক সংক্রান্ত বিষয়ে অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্ট ছাত্রীকে দেখতে যান। ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে দেখা করে তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন তিনি। একই সঙ্গে তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান।
এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওই ছাত্রীকে আশ্বস্ত করেন উপাচার্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
উল্লেখ্য, অভিযুক্ত কর্মচারী মোস্তফা আসিফ অর্ণবকে ইতোমধ্যে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)