ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নামাজ পড়ে ফেরার পথে হামলার শিকার নাগরিক কমিটির নেতা
ডুয়া নিউজ : দেশের বিভিন্ন স্থানে হামলার শিকার হচ্ছেন জুলাই-আগস্টের আন্দোলনে নেতাকর্মীরা। এবার পিরোজপুরে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোছাব্বির মাহামুদ সানি ‘সন্ত্রাসী’ হামলায় আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (০৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পিরোজপুরের পাড়েরহাট মোড় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় সানির মাথা ফেটে রক্তান্ত হয় এবং ডান হাত ভেঙে যায়। এসময় সানির সঙ্গে থাকা সানজিদ নামে আরও একজন আহত হয়। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।
আহত মোছাব্বির মাহামুদ সানি বলেন, “শুক্রবার রাতে তারাবীর নামাজ পড়ে বের হলে তাঁতীদলের কয়েকজন সন্ত্রাসীসহ আওয়ামী ফ্যাসিবাদী পিরোজপুরের সাবেক এমপি একেএমএ আউয়াল ও সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের পালিত সন্ত্রাসীরা হামলা চালায়।”
এ বিষয়ে পিরোজপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজিব পাইক জানান, “মোছাব্বির মাহামুদ সানি ও সানজিদ নামে দু’জন আহত অবস্থায় রাত ১১টার দিকে হাসপাতালে আসে। তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া ছানির ডান হাত ফ্র্যাকচার হয়েছে।”
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, “খবর পেয়ে ঘটনাস্থানে এবং হাসপাতালে পুলিশ গিয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের