ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
নিজ বাসার নিরাপত্তা নিশ্চিত করে ঈদে বাড়ি যাবেন: ডিএমপি কমিশনার
ডুয়া নিউজ : সাথে আছেন জানিয়ে ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে নিজ বাসার নিরাপত্তা নিশ্চিত করে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ শনিবার (০৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
ডিএমপি কমিশনার, “তারাবির সময় আপনারা মসজিদে দেড়-দুই ঘণ্টা থাকেন। সেই সময় রাস্তাঘাটে লোকজন কম থাকে। এই সময় আপনাদের বাড়ি, ফ্ল্যাট, দোকান একটু সযত্নে রেখে আসবেন। নিরাপত্তাটা খেয়াল করবেন।”
মো. সাজ্জাত আলী বলেন, “আমি আশা করছি, ১৫ রমজানের পরে ঢাকার অনেক মানুষ নিকট আত্মীয়দের সাথে ঈদ উদযাপন করতে চলে যাবেন। আমি পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানাতে চাই, আপনাদের অনুরোধ করতে চাই, দয়া করে আপনারা যখন বাড়ি যাবেন, তখন বাড়ি, ফ্ল্যাট-দোকান-ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন। আমরা আপনাদের সাথে আছি।”
কমিশনার আরও বলেন, “আমাদের অনেক পুলিশ সদস্যও ছুটিতে যাবেন। যারা ব্যারাকে থাকেন, তাঁরাও ঈদে বাড়ি যেতে চান। এরপরও আমি তাঁদের বুঝিয়ে বলব, যেহেতু ঢাকাবাসী ঈদে যাবে, সেহেতু আপনারা পরে ছুটিতে যান। আমাদের ব্যবস্থাপনাটা আমরা করব। আমি ঢাকাবাসীকে অনুরোধ করতে চাই, ওনারা যেন ওনাদের নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক রাখে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি