ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ধর্ষণের দ্রুতবিচার ও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে ঢাবিতে বিক্ষোভ
ডুয়া ডেস্ক: ধর্ষিতারা যখন কাতরাচ্ছে তখন ধর্ষকরা খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে। তাই বাংলাদেশে ধর্ষণের দ্রুতবিচার এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ।
শনিবার (৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ ও মানববন্ধনে এ আহ্বান জানায় নতুন এ দলটি।
নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, রাষ্ট্র কোন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ধর্ষণকারীরা সাহস পাচ্ছে এবং ধর্ষণের শিকাররা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
এ সময় পোশাককে ধর্ষণের কারণ হিসেবে দেখানোয় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা। তারা বলেন, পোশাকের সঙ্গে ধর্ষণের কোনো সম্পর্ক নেই। যদি এমন থাকতো তবে কীভাবে ছোট মেয়ে আসমা ধর্ষিত হলো, চকলেট বিক্রেতা মেয়েটি কীভাবে ধর্ষণের শিকার হলো?
শিক্ষার্থীরা সকল ধর্ষণের বিচার এবং আসমা ধর্ষণের সঙ্গে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি দেয়ার দাবি জানিয়ে তারা বলেন, নারী দিবসের অনুষ্ঠান করেও কোনো লাভ হবে না, যেখানে নারীরা নিরাপদ নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)