ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
চলতি বছর নির্বাচন চান দেশের ৫৮ শতাংশ ভোটার: জরিপ
ডুয়া নিউজ : শেখ হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের শপথের পর থেকেই নির্বাচন দাবি করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে চলতি বছরের শেষ অথবা আগামী বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এদিকে ২০২৫ সালের মধ্যেই জাতীয় নির্বাচন চান দেশের ৫৮ শতাংশ ভোটার। জনগণের নির্বাচন ভাবনাবিষয়ক জরিপে এ তথ্য উঠে এসেছে।
আজ শনিবার (০৮ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে এই জরিপের ফল প্রকাশ করে গবেষণা সংস্থা ইনোভেশন। দেশের ৬৪ জেলার ১০ হাজার ৬৯৬ জন ভোটারের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে বলে জানান জরিপকারীরা।
বর্তমান প্রেক্ষাপটে জনগণের নির্বাচনী দৃষ্টিভঙ্গি, ভোটের তারিখ এবং তাদের প্রত্যাশা সম্পর্কে জরিপ পরিচালনা করেছে গবেষণা সংস্থা ইনোভেশন। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত এই জরিপ অনুষ্ঠিত হয়।
জরিপের ফলাফল অনুযায়ী, ২০২৫ সালে ৫৮ শতাংশ ভোটার জাতীয় নির্বাচন আয়োজিত হওয়ার পক্ষে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, ২০২৬ সালের ডিসেম্বরের পর নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন ১০ দশমিক ৯ শতাংশ ভোটার।
ইনোভেশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার জানান, “এ জরিপে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার জনগণের অগ্রাধিকারে নেই, জরিপ অনুযায়ী মাত্র ৯ দশমিক ৩ শতাংশ অংশগ্রহণকারী রাজনৈতিক সংস্কার চান, আর সাংবিধানিক পরিবর্তন দাবি করেছেন মাত্র ৫ দশমিক ৩ শতাংশ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের