ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
‘পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ পাচ্ছেন ৫০০ জন’
ডুয়া ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ৫০০ জনকে পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ দেওয়া হবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
কমিশনার বলেন, ঢাকা শহরের বিভিন্ন শপিংমল ও স্থানীয় নিরাপত্তাব্যবস্থার কার্যক্রম পরিচালনার জন্য অভিজ্ঞ ব্যক্তিদের পুলিশ সহায়ক হিসেবে এক মাসের জন্য নিয়োগ দেওয়া হবে। এরা পুলিশ সদস্যদের মতো কাজ করবেন এবং অপরাধী গ্রেপ্তারের ক্ষমতা থাকবে।
তিনি আরও জানান, এসব পুলিশ সহায়ককে ডিএমপি থেকে একটি ব্যাজ দেওয়া হবে যা তাদের পুলিশি ক্ষমতার অধিকারী করবে। অপরাধী ধরতে গিয়ে কেউ হামলার শিকার হলে তাদের প্রতি হামলাকে ‘পুলিশ অ্যাসল্ট’ হিসেবে গণ্য করে মামলা দায়ের করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের