ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে হচ্ছেন?
ডুয়া ডেস্ক: চলতি বছরের শুরুতে তিনটি ফরম্যাটে অধিনায়কত্ব পাওয়ার পর প্রত্যাশা অনুযায়ী ফল না আসায় টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। এ কারণে নতুন অধিনায়ক খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই মুহূর্তে সম্ভাব্য নেতৃত্বের তালিকায় সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে ওপেনার লিটন দাসের নাম।
শান্ত টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেও বিসিবি টি-টোয়েন্টির জন্য একজন দীর্ঘমেয়াদী অধিনায়ক খুঁজছে। এ বিষয়ে আজ (শনিবার) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, "আমরা দ্রুতই সিদ্ধান্ত নেব। ইতিমধ্যে দু-একজন টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছে তারা এখনও দলে রয়েছে। তাদের মধ্যে থেকেই কাউকে অধিনায়কত্ব দেওয়ার চেষ্টা করব।"
ফারুক আহমেদের এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, লিটন দাসই হতে পারেন নতুন অধিনায়ক। সাকিব আল হাসান দায়িত্ব ছাড়ার পর শান্ত টি-টোয়েন্টির অধিনায়কত্ব নিয়েছিলেন কিন্তু তার অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণভাবে দলের নেতৃত্ব দেন লিটন। তার নেতৃত্বের প্রশংসাও হয়েছে। ফলে বিসিবির নতুন পরিকল্পনায় তার নামই শীর্ষে রয়েছে।
বিসিবি সভাপতিকে দলের পুনর্গঠন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমাদের চেষ্টা থাকবে ভালো কিছু করার। ক্রিকেটারদের জন্য একটি পরিকল্পনা তৈরি করা হবে যার মাধ্যমে তারা কাজ করবে। আমি ২০০৭ সালে নির্বাচক ছিলাম তখন তামিম, সাকিব, মুশফিকদের মতো ক্রিকেটাররা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটি পলিসি দেওয়া হবে। আমরা ঠিক করে দেব কী চাই এবং ক্রিকেট অপারেশন্সের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)