ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩
ডুয়া নিউজ : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বেড়েছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। এসব সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (৮ মার্চ) ভোরে সদর থানার বারপুর ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পুরান বগুড়া এলাকার মৃত মোস্তফা কামালের ছেলে জহুরুল ইসলাম ওরফে চাচ্চু (৪৪), আবু বাক্কারের ছেলে আরিফ হোসেন (৩০) এবং মামুন অর রশিদের ছেলে রাজিব খান (৩৪)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারপুর ফ্লাইওভারের নিচে উপশহর পুলিশ ফাঁড়ি একটি অভিযান পরিচালনা করে। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি চাপাতি, দুটি সেলাই রেঞ্জ, চারটি ডাল রেঞ্জ, একটি স্ক্রু-ড্রাইভার ও দুটি বাটন মোবাইল ফোন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, “তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। এর আগে বৃহস্পতিবার বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে পৃথক অভিযানে ১০ জনকে সরঞ্জামসহ গ্রেপ্তার করেছিল পুলিশ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি