ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
মাগুরার সেই শিশুটির পাশে থাকার আশ্বাস তারেক রহমানের
ডুয়া ডেস্ক: মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে ‘ধর্ষণের শিকার’ শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৮ মার্চ) তিনি শিশুটির মায়ের সঙ্গে ফোনালাপে এ বিষয়ে জানান। ফোনালাপের শুরুতে তারেক রহমান শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং বলেন, মাগুরায় বিএনপির সকল নেতাকর্মী শিশুটির পাশে থাকবে।
তিনি ন্যায়বিচারের আশ্বাস দিয়ে বলেন, "আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করব যাতে শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে তারা আইনের আওতায় আসে এবং উপযুক্ত শাস্তি পায়।"
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, "শিশুটির চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন আমরা দলীয়ভাবে তা নিশ্চিত করার চেষ্টা করব।"
শিশুটির মা তার মেয়ের ওপর পাশবিক নির্যাতনের বর্ণনা দেন। তা শোনার পর তারেক রহমান আবারও বলেন, "আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব শিশুটি যাতে ন্যায়বিচার পায়।" তিনি নেতাদের পক্ষ থেকে সবসময় শিশুটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে, শনিবার (৮ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেটরের সাহায্যে তার শ্বাসপ্রশ্বাস চলছে। তিনি আরও বলেন, পাশবিক নির্যাতনের কারণে শিশুটির যৌনাঙ্গে গুরুতর ক্ষত রয়েছে এবং তার গলায় আঘাতের কারণে পরিস্থিতি অত্যন্ত জটিল। শিশুটির চিকিৎসার জন্য গাইনি ও অ্যানেসথেসিওলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের