ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
জননিরাপত্তায় বেসরকারি ফোর্স, পাচ্ছেন গ্রেপ্তারের ক্ষমতাও!
ডুয়া ডেস্ক: রমজান ও ঈদ উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন মার্কেট ও শপিংমলগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিভিন্ন আবাসিক এলাকা, শপিংমল ও মার্কেটগুলোতে অক্সিলিয়ারি পুলিশ ফোর্স নিয়োগ করেছে।
শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, আবাসিক এলাকা, শপিংমল এবং বিভিন্ন মার্কেটের বেসরকারি নিরাপত্তাকর্মীরা অক্সিলিয়ারি পুলিশ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাদের গ্রেপ্তারের ক্ষমতাও থাকবে। এই নিয়োগ ঢাকা মেট্রোপলিটন আইনের আওতায় করা হয়েছে।
ডিএমপি কমিশনার আরও বলেন, আজ ৭ রমজান চলছে এবং সন্ধ্যার পর ঢাকাবাসী মুসল্লিরা মসজিদে তারাবি নামাজে যান। এই সময়ে ঢাকা শহরের বিভিন্ন অলিগলিতে জনশূন্যতা সৃষ্টি হয়, বিশেষত পুরুষরা তারাবির নামাজে অংশ নেন। তিনি সবাইকে তাদের বাড়ি, ফ্ল্যাট ও দোকানগুলো সযত্নে রেখে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে ১৫ রমজান থেকে অনেকেই গ্রামের বাড়ি যাবেন। এ কারণে তাদের বাড়ি, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। ডিএমপি কমিশনার জানান, পুলিশ বাহিনীতে কিছু সদস্য ছুটিতে থাকবেন। এতে নিরাপত্তা ব্যবস্থায় কিছুটা ঘাটতি তৈরি করতে পারে। তবে তারা জনগণের নিরাপত্তার জন্য সর্বদা কাজ করছেন।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, শপিং সেন্টারগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকবে এবং বিশেষ করে গেট দিয়ে ঘেরা আবাসিক এলাকাগুলোতে অক্সিলিয়ারি পুলিশ ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যাতে লেখা থাকবে "সহায়ক পুলিশ কর্মকর্তা"। এই ফোর্স সদস্যরা আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং তাদের গ্রেপ্তারের ক্ষমতা থাকবে পাশাপাশি পুলিশ অফিসারদের মতো নিরাপত্তা সুবিধা পাবেন।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক, যুগ্ম কমিশনার রবিউল ইসলাম ও মোহাম্মদ নাসিরুল ইসলাম, রমনার ডিসি মাসুদ আলম উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল