ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
কর্মবিরতিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা
ডুয়া ডেস্ক: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে। তবে জরুরি বিভাগের সেবা এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে।
শুক্রবার থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় চিকিৎসকরা শনিবার সকাল ১০টা থেকে তিন দিনব্যাপী সরকারি হাসপাতালগুলিতে দিনে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন। দাবিগুলি পূর্ণ না হলে চিকিৎসকরা মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করতে দেখা যায় চিকিৎসকদের।
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের সদস্য সচিব মো. বশির উদ্দিন জানিয়েছেন, শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক সায়েদুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন তারা, যেখানে দাবি পূরণের আশ্বাস পেয়েছেন।
চিকিৎসক নেতা বশির উদ্দিন জানিয়েছেন, রবিবার থেকে দেশের সব হাসপাতালে কর্মবিরতি চলবে এবং তারা ঢাকা মেডিকেল কলেজের সামনে আবারও অবস্থান নেবেন।
ফোরামের দাবিগুলোর মধ্যে রয়েছে, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন এবং এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতির জন্য সব বিশেষজ্ঞ চিকিৎসককে দ্রুত পদোন্নতি প্রদান। পাশাপাশি অন্তঃ এবং আন্তঃক্যাডার বৈষম্য দূর করার দাবি করেছেন তারা। তৃতীয় গ্রেড প্রাপ্ত সকল যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দেওয়ার এবং ন্যায্য পাওনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের