ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নতুন কর্মসূচি দিলো জাতীয় নাগরিক পার্টি
ডুয়া ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি তাদের যাত্রা শুরু করেছে এবং এর নেতৃত্বে আছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা নাহিদ ইসলাম। দলটি এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং রায়েরবাজারে ২৪ শে জানুয়ারি ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেছে তারা।
গত ৭ মার্চ দলের নির্বাহী কমিটির বৈঠক শেষে সদস্যসচিব আখতার হোসেন জানান, আগামী ১০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবার সদস্যদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করবে এনসিপি। পরদিন ১১ মার্চ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, কূটনীতিকসহ সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির সম্মানে আরেকটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া আজ (৮ মার্চ) বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের সামনে শাহবাগে এনসিপি একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করবে। এই সমাবেশে নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষা বিষয়ে দাবিতে তারা সোচ্চার হবে। সমাবেশে উপস্থিত থাকবেন—এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং অন্যান্য নেতৃবৃন্দ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের