ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বিএনপি অফিসে ‘বোমা’ হামলা, আহত ৩
ডুয়া ডেস্ক: নড়াইল সদর থানার গোবরা বাজার এলাকায় বিএনপির অফিসে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ হামলা ঘটে।
আহতরা হলেন- গোবরা গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবু মোল্লা, একই গ্রামের আবুল হোসেনের ছেলে বিএনপি কর্মী নিউটন গাজী এবং জাফর আলীর ছেলে বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোবরা নতুন বাসস্ট্যান্ডে সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে হঠাৎ করে তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। এরপর দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। এতে তিনজন নেতাকর্মী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠায়। এর মধ্যে সৈয়দ ওয়াজেদ আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় এবং অন্য দু’জনের চিকিৎসা চলছে।
নিউটন গাজী বোমা হামলায় আহত একজন বিএনপি কর্মী জানান, সন্ত্রাসী উজ্জ্বল ও তার পাঁচ ভাইসহ তার লোকজন এই হামলা চালিয়েছে। তিনি বলেন, তিনটি বোমা বিস্ফোরণের ফলে তিন নেতাকর্মী আহত হন এবং তাদের মধ্যে সৈয়দ ওয়াজেদ আলীকে ঢাকায় পাঠানো হয়েছে।
নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. আনিসুর রহমান বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে, অন্য দু’জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের