ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নারী দিবস যেভাবে এলো, বেগুনি রংয়ের প্রতীক কেন
ডুয়া ডেস্ক: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন/নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বে এই দিনটি পালিত হচ্ছে। অনেকের জন্য দিবসটির উৎপত্তি সম্পর্কে তথ্য অজানা। চলুন আজকের বিশেষ দিনে নারী দিবসের ইতিহাস জানি।
পটভূমি:
১৮৫৭ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুচ কারখানার নারী শ্রমিকরা দৈনিক কাজের সময় ১২ ঘণ্টা থেকে কমিয়ে আট ঘণ্টায় আনা, ন্যায্য মজুরি এবং সুস্থ, নিরাপদ কাজের পরিবেশের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন। আন্দোলনরত নারীদের অনেককেই গ্রেফতার করা হয় এবং অনেককেই কারাগারে নির্যাতনের শিকার হতে হয়।
তিন বছর পর ১৮৬০ সালে নারী শ্রমিকদের জন্য প্রতিষ্ঠিত হয় ‘নারী শ্রমিক ইউনিয়ন’। ১৯০৮ সালে প্রায় ১,৫০০ নারী শ্রমিক পোশাক ও বস্ত্রশিল্পের কারখানায় একই দাবিতে আন্দোলন করেন এবং তারা দৈনিক আট ঘণ্টা কাজ করার অধিকার আদায় করেন।
৮ মার্চ কেন এ দিবস?
১৯১০ সালের ৮ মার্চ ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান নেত্রী ক্লারা জেটকিন প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবসের ধারণা উত্থাপন করেন। তবে নির্দিষ্ট কোনো তারিখ তিনি উল্লেখ করেননি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ১৯১৭ সালে রুশ বিপ্লবের আগ পর্যন্ত দিবসটি আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট ছিল না। সেই বছর রুশ নারীরা ‘রুটি এবং শান্তি’ দাবিতে তৎকালীন জারের বিরুদ্ধে ধর্মঘট শুরু করেন। ধর্মঘটের চতুর্থ দিনে জার ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং রাশিয়ার অস্থায়ী সরকার নারীদের আনুষ্ঠানিক ভোটাধিকার প্রদান করেন। তবে ওই সময়ে রাশিয়ায় প্রচলিত জুলিয়ান ক্যালেন্ডারে ২৩ ফেব্রুয়ারি শুরু হলেও গ্রেগরিয়ান ক্যালেন্ডারে এটি ৮ মার্চ ছিল। তাই পরবর্তীতে ৮ মার্চকেই আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।
জাতিসংঘের স্বীকৃতি:
১৯৭৫ সালে জাতিসংঘ ‘আন্তর্জাতিক নারী বর্ষ’ ঘোষণা করে এবং একই বছরে প্রথমবারের মতো ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে। ১৯৭৭ সালে, জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এর পর থেকে দিনটি জাতিসংঘের সদস্য দেশগুলো সরকারি ভাবে নারী দিবস হিসেবে পালন করে আসছে।
নারী দিবসের প্রতীক: আন্তর্জাতিক নারী দিবসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ দিবসের প্রতীক বেগুনি, সবুজ এবং সাদা রং। বেগুনি রংটি ন্যায়বিচার এবং মর্যাদার প্রতীক, সবুজ রংটি আশার প্রতীক এবং সাদা রংটি শুদ্ধতার প্রতিনিধিত্ব করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের