ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে চাঁদাবাজি ইস্যুতে ছাত্র সংসদ নেতাকে দেওয়া হলো পুলিশে
ডুয়া ডেস্ক: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুকে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে আটক করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম তাকে শাহবাগ থানায় সোপর্দ করে।
শাহবাগ থানার ওসি খালিদ মন্সুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, গোলাম কিবরিয়া অপুকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও কিছু শিক্ষার্থী থানায় নিয়ে এসেছে। আপাতত তাকে থানায় আটক রাখা হয়েছে এবং প্রক্টোরিয়াল টিম ও শিক্ষার্থীরা বেলা ১১টায় থানায় আসবে। যদি তারা মামলা দায়ের করেন তবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে চাঁদা দাবির অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুকে সংগঠনটির সদস্যপদ স্থগিত করেছে। এছাড়াও তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দলটির সদস্যসচিব জাহিদ আহসান পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক আচরণবিধি লঙ্ঘন এবং নৈতিক স্খলনের কারণে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে এবং তাকে এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)