ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
ডুয়া ডেস্ক: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিসাদ হাসান প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে বরগুনা পৌর শহরের পুরাতন লোহাপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। রিসাদ হাসান প্রিন্স বরগুনা পৌরসভার আমতলা পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পৌর শহরের লোহাপট্টি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি দোকান থেকে সাবেক ছাত্রলীগ নেতা রিসাদ হাসান প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে জেলা যুবদলের এক নেতার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
বরগুনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্সকে একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের