ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
‘এ বছর নির্বাচন সম্ভব নয়’ ভুল অনুবাদ হয়েছে : নাহিদ ইসলাম
ডুয়া ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সে দেয়া সাক্ষাৎকারে নির্বাচনের টাইমলাইন সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা দেশের বিভিন্ন গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন হয়েছে বলে দাবি করেছেন।
তিনি জানান, গতকালের রয়টার্সের ইন্টারভিউটির ভুল অনুবাদ হয়েছে এবং তিনি বলেছিলেন যে, "এ বছর নির্বাচন করা সম্ভব নয়," এমন বক্তব্য তিনি দেননি। নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, "বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি যে বক্তব্য দিয়েছি তা ছিল যে, বর্তমানে পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক। তাই এ অবস্থায় নির্বাচন করা কঠিন হবে। আমাদের পুলিশ প্রশাসনের দীর্ঘদিন কোনো সুষ্ঠু নির্বাচনের অভিজ্ঞতা নেই, তাদের সক্ষমতাও পরীক্ষা হয়নি। এই পরিস্থিতিতে আমাদের নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের সক্ষমতা উন্নত করা প্রয়োজন।"
তিনি আরও বলেন, "এজন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং সামাজিক শক্তিগুলোকেও সহযোগিতার হাত বাড়াতে হবে।"
আর্থিক সহযোগিতার বিষয়ে নাহিদ ইসলাম জানান, "সমাজের স্বচ্ছল ব্যক্তি ও সদস্যদের সহায়তায় আমরা ক্রাউড ফান্ডিংয়ের দিকে এগোচ্ছি। এই ফান্ডিংয়ের মাধ্যমে আমরা আমাদের দলীয় কার্যালয় স্থাপন এবং নির্বাচনের জন্য অর্থ সংগ্রহ করবো।"
নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা, ইভটিজিং, ধর্ষণসহ নানা অপরাধের তীব্র নিন্দা জানান এবং এসব ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানান। তিনি সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেন, "জনপরিসরে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং অভিযুক্তদের দ্রুত বিচার নিশ্চিত করে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের