ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
মেট্রো স্টেশনে ব্যাংকারের পকেট থেকে ২৫ হাজার ডলার চুরি
ডুয়া ডেস্ক : রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনে মেজবাহ উদ্দিন নামে এক ব্যাংক কর্মকর্তার পকেট থেকে ২৫ হাজার কানাডিয়ান ডলার চুরি হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, মেজবাহ উদ্দিন ডাচ-বাংলা ব্যাংকের কর্মকর্তা, তার কানাডা প্রবাসী বোনের জন্য ডলারগুলো কিনেছিলেন। মিরপুর ১০ নম্বরে যাওয়ার জন্য মতিঝিল মেট্রোরেল স্টেশনে আসার পরই অজ্ঞাত ব্যক্তিরা তার পকেট থেকে ডলার নিয়ে যায়। তার বন্ধু মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোশারফ হোসেন বলেন, মেজবাহর কাছ থেকে খবর শুনে আমিও স্টেশনে আসি। আমরা এখন স্টেশনের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ দেখছি।
এ বিষয়ে এমআরটি পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকী তানজিলুর রহমান জানান, বিষয়টি আমরা জানতাম না। বিস্তারিত জানতে খোঁজ নেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের