ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দেশে ফিরলেন সেনাপ্রধান
ডুয়া নিউজ : মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র (সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক) সফর শেষে আজ দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সফরকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনী প্রধানকে অবহিত করা হয়। এসময় তিনি তার মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে সেনাপ্রধান মহাসচিবের বিশেষ প্রতিনিধি (এসআরএসজি) ভ্যালেন্টাইন রাগওয়াবিজা এবং ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হামফ্রে নাইওনের সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সশস্ত্র বাহিনীর (এফএসিএ) প্রধান জেনারেল মামাদু জেফিরিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। সেখানে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টি আলোচনা করা হয়।
বৈঠকের পর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান শান্তিরক্ষা মিশনের অধীনে বেসামরিক জনগণের সহায়তায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের তোয়াদেরা কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন।
এছাড়া সেনাপ্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ফাস্টিন-আর্চেঞ্জ তোয়াদেরার সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।
আইএসপিআর আরও জানায়, 'সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্ট, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন।'
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বাংগি এলাকায় বাংলাদেশের সেনাবাহিনীর কন্টিনজেন্টগুলো পরিদর্শন করেন।
এই সফরটি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করবে এবং সেখানে থাকা বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধি করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
এর আগে, গত ৩ মার্চ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরে গিয়েছিলেন সেনাপ্রধান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের