ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বিনা লাভে নিত্যপণ্য বিক্রি করছে নতুন দল এনসিপি
ডুয়া নিউজ : বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে রাজধানীতে বিনা লাভে নিত্যপণ্য বিক্রি করছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা। ব্যতিক্রমী এ উদ্যোগে পাইকারি দামে বিক্রি হচ্ছে নানা পণ্য।
আজ বৃহস্পতিবার (০৬ মার্চ) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এই কার্যক্রম চালু করেন দলের কর্মীরা। যেখানে ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবে সাধারণ মানুষ।
ব্যতিক্রমী এই উদ্যোগের আয়োজকরা জানিয়েছেন, ‘পবিত্র রমজান মাস এলেই অসাধু সিন্ডিকেটের কবলে পড়ে বাজার। এবার যেন সেটা না করতে পারে এ জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ও বাজারে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফেরাতে বিনা লাভে পণ্য বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
ক্রেতারা এক লিটার সয়াবিন তেলের বোতল ১৭৫ টাকা, ২ লিটার ৩৫০ টাকা, প্রতি পিস ডিম ৯ টাকা, ছোলা ৯৫ টাকা, প্রতি কেজি চিনি ১১৭ টাকা, মসুর ডাল ১০০ টাকা মূল্যে নিতে পারছেন বলে জানান তারা।
আয়োজক কমিটির সদস্য সেলিম হোসাইন গণমাধ্যমকে বলেন, “প্রতি রমজানে দ্রব্যের দাম বেড়ে যায়। এখান থেকেই আমাদের উদ্যোগ নেওয়া, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে থাকে। এখানে আমরা বিনা লাভে মানুষের কাছে পণ্য বিক্রি করতে পারছি। আমরা যতটা ভেবেছিলাম তার চেয়ে বেশি সাড়া মিলেছে। ঈদের আগ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের