ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ঢাকা মেডিকেল থেকে অর্ধশতাধিক দালাল আটক
ডুয়া ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের সাথে প্রতারণা এবং হয়রানির অভিযোগে গত ৬ মার্চ যৌথবাহিনী ৫০ জনেরও বেশি দালালকে আটক করেছে। সেনাবাহিনী এবং এনএসআইয়ের যৌথ অভিযানে হাসপাতালের চত্বর, বিভিন্ন ওয়ার্ড, এবং প্যাথলজি বিভাগ থেকে এই দালালদের আটক করা হয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অভিযান ৪ ঘণ্টাব্যাপী চলে।
এনএসআই-এর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৭০ জনের অধিক দালালকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত কারাদণ্ডের সাজা প্রদান করা হয়। এই অভিযানে সাধারণ রোগীরা স্বস্তি পেয়েছে এবং তারা যৌথবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন সরকার বলেন, দালালরা হাসপাতালের রোগীদের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করছিল এবং তাদের নির্মূল করতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়েছে। যাচাই-বাছাই শেষে সবার বিরুদ্ধে সাজার পাশাপাশি জরিমানা করা হয়েছে।
গত বছরের নভেম্বরেও যৌথবাহিনীর অভিযানে ২১ জন দালালকে আটক করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের