ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
কমেছে পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম
ডুয়া ডেস্ক: তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে কমেছে পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম। দেশি পেঁয়াজ কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমে ২০ থেকে ৩০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৫ টাকা কমে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ না থাকলেও খোলা সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে। ফলে দাম কমতে শুরু করেছে। বর্তমানে খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমে ১৭০ টাকা লিটার হিসেবে বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়ার কারণে দাম কমতে শুরু করেছে এবং এতে সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।
হিলি বাজারে সয়াবিন তেল ও পেঁয়াজ কিনতে আসা আশরাফুল ইসলাম জানান, রমজান মাসে তেল ও পেঁয়াজের চাহিদা বেশি থাকে। তিনি বলেন, এ বছর পেঁয়াজের দাম কমেছে। তবে সয়াবিন তেলের বোতল পাওয়া না গেলেও খোলা তেলের দাম কিছুটা কমেছে। তিনি ১৭০ টাকা লিটার হিসেবে ৫ লিটার সয়াবিন তেল এবং ৫ কেজি পেঁয়াজ কিনেছেন।
আশরাফুল আরও বলেন, যদি সয়াবিন তেলের দাম ১২০ থেকে ১৩০ টাকার মধ্যে থাকতো। তবে সাধারণ ক্রেতাদের জন্য অনেক সুবিধা হতো।
হিলি বাজারের সয়াবিন তেল বিক্রেতা নূরুজ্জামান হোসেন বলেন, গত কয়েকদিনে খোলা সয়াবিন তেলের দাম কিছুটা কমেছে। কোম্পানিগুলি বোতলজাত সয়াবিন তেল সরবরাহ না করলেও খোলা তেলের সরবরাহ রয়েছে। যার ফলে কম দামে তেল বিক্রি হচ্ছে।
পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে এবং দেশি পেঁয়াজের সরবরাহও বেশি রয়েছে। ফলে পেঁয়াজের দাম কমেছে। দেশি পেঁয়াজ ২০ থেকে ৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর ভারতীয় ভালো মানের পেঁয়াজ ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
তিনি আরও বলেন, রমজান মাসে পেঁয়াজের দাম বাড়বে না বলেই আশা করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের