ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
‘ঈদে লঞ্চে বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল’
ডুয়া ডেস্ক : নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আসন্ন ঈদে কোনো লঞ্চে যদি বেশি ভাড়া নেয় তাহলে সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। নির্ধারিত গতির ওপরে লঞ্চ চালানো যাবে না।
বৃহস্পতিবার (০৬ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ঈদ উপলক্ষে আগামী ১৫ রোজা থেকে রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যততত্র বাস থামিয়ে রাখা যাবে না। গোলাপশাহ মাজার থেকে বিশৃঙ্খলা শুরু হয়।
সাখাওয়াত হোসেন বলেন, যাত্রী নিরাপত্তায় প্রতি লঞ্চে একজন কমান্ডার ও তিনজন আনসার সদস্য থাকবে। লঞ্চের কোনো সিরিয়াল ভাঙা যাবে না। অনিয়ম করলে প্রয়োজনে সেই লঞ্চের লাইসেন্স বাতিল করা হবে। নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। আজকাল থেকেই ভাড়ার চার্ট টাঙিয়ে রাখতে হবে। বেশি ভাড়া নিলে প্রয়োজনে লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে।
তিনি বলেন, কোনো লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না। এটা ঠেকাতে নৌ পুলিশ, কোস্টগার্ড এবং নৌবাহিনীকে বলা হয়েছে।’ তিনি বলেন, অহেতুক কোনো লঞ্চে তল্লাশি করা যাবে না।
তিনি আরও বলেন, ‘১৫ রমজান থেকে স্পিডবোট, বাল্কহেড চলবে না। লঞ্চের ফিটনেস থাকতে হবে। যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার।’
সাখাওয়াত হোসেন বলেন, ‘জনগণের দুর্দশা যেন না হয় সেটা নিশ্চিত করতে হবে। আমি নিজে পুরো বিষয়টি তদারকি করবে। আমি নিজে সদরঘাট যাবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের