ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
এনআইডি সেবা বন্ধের হুঁশিয়ারি দিলেন ইসি কর্মকর্তারা
ডুয়া ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে আন্দোলনে যেতে পারেন এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা। আজ (৬ মার্চ) তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের দপ্তরের সামনে জড়ো হয়েছেন নিজেদের দাবির প্রতি সমর্থন জানাতে।
এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বলছেন, নির্বাচন কমিশন থেকে এনআইডি সেবা সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা চলছে তা প্রতিহত করতে তাদের এই পদক্ষেপ। তারা জানান, প্রথমে অর্ধবেলা কর্মবিরতি এরপর পূর্ণ দিবস কর্মবিরতি এবং পরিস্থিতি আরও খারাপ হলে সারা দেশে নির্বাচন কমিশনের সব কার্যক্রম বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছেন।
জানা গেছে, জন্মনিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা সম্পর্কিত দুর্ভোগ-জটিলতা দূর করতে 'সিভিল রেজিস্ট্রেশন (কমিশন), ২০২৫' নামে একটি অধ্যাদেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ইতিমধ্যে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করছে। এই উদ্যোগের অংশ হিসেবে আইনের খসড়া পর্যালোচনা এবং আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে।
এনআইডি সেবা পূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হলেও নির্বাচনী কমিশন সেই আইন বাতিল করে সেবা নিজেদের হাতে রাখতে চায়। যদি তা হয় তাহলে এনআইডি সেবা আবার নির্বাচন কমিশনের আওতায় থাকবে। এটি নিশ্চিত করতে সরকারকে অধ্যাদেশ জারি করতে হবে।
এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুপারিশ করেছে যে, জাতীয় পরিচয় নিবন্ধন সংস্থা একটি স্বাধীন সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে গঠিত হোক। তবে এ বিষয়ে সিইসি ২৬ জানুয়ারি জানিয়েছিলেন যে, ভোটার এনআইডি কার্ড এবং ভোটার রেজিস্ট্রেশন সেবাগুলো অন্য কোনো কর্তৃপক্ষকে দেওয়া হলে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকা সম্ভব হবে না।
এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় পরিচয় নিবন্ধন ও এনআইডি সেবা নির্বাচন কমিশনের আওতাধীন না রেখে একটি স্বাধীন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দেওয়া উচিত। এর ফলে জন্মনিবন্ধন, এনআইডি এবং পাসপোর্ট সম্পর্কিত জটিলতা এবং জনদুর্ভোগ কমানো সম্ভব হবে। তাই সিভিল রেজিস্ট্রেশন (কমিশন) ২০২৫' খসড়া নিয়ে পরবর্তী পর্যায়ে মতামত গ্রহণ করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে