ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টে তলব
ডুয়া ডেস্ক: রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকার মাধ্যমে প্রধান বিচারপতিসহ বিচার বিভাগকে হেয় ও অসম্মান করার জন্য সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৮ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। একইসাথে ওই নির্দেশিকা তিন মাসের জন্য স্থগিত করেছে এবং আদালত রুল জারি করেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মো. শিশির মনির।
এর আগে রোববার (২ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকা আদালতের নজরে আনেন আইনজীবী শিশির মনির। তিনি আদালতকে জানান, এই নির্দেশিকায় প্রধান বিচারপতিসহ সকল বিচারপতিকে নিচে আন্ডারলাইন করা হয়েছে, যা রাষ্ট্রীয় পদ মর্যাদাক্রমে প্রধান বিচারপতির স্থান থেকে অনেক নিচে। এর ফলে প্রধান বিচারপতিকে স্বরাষ্ট্র সচিব, রেঞ্জ ডিআইজির সমমর্যাদায় আনা হয়েছে। শুনানি শেষে আদালত রুলসহ এই আদেশ প্রদান করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের