ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে কোনো জোটে যাবে না এনসিপি, ৩০০ আসনেই দেবে প্রার্থী
ডুয়া নিউজ: আগামী জাতীয় নির্বাচনে জোট না গঠনের ইঙ্গিত দিয়েছে সব গঠিত তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এককভাবেই ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা আছে বলে মনে করেন তারুণ্য নির্ভর দলটির নেতারা। নিবন্ধনের জন্য ঈদের পর আবেদন করার কথাও জানিয়েছেন দলটির নেতৃত্বরা।
বুধবার (৫ মার্চ) দেশের একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকালে এসব তথ্য জানিয়েছেন এনসিপির নেতারা।
দলের নেতারা জানিয়েছেন, দলের নিবন্ধন পেতে ঈদের পর নির্বাচন কমিশনে আবেদন করা হবে। আর দলীয় প্রতীক এখনো চূড়ান্ত হয়নি এনসিপির। সবার সঙ্গে পরামর্শ করে দলীয় ফোরামে আলোচনার পর দলের প্রতীক নির্ধারণ করা হবে।
আগামী জাতীয় নির্বাচনে জোট নিয়ে এনসিপির নেতারা জানিয়েছেন, তারা কারো সঙ্গে জোট করবে না। তবে ছোট দলগুলোর সুযোগ থাকবে এনসিপির সঙ্গে জোট গঠনের আলোচনার।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, ঈদের পর দলের নিবন্ধনের জন্য আবেদন করবেন তারা।
দলের আরেক নেতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘তরুণদের নেতৃত্বে গঠিত দলটির ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে, আর সে লক্ষ্যেই আমরা কাজ করছি। জাতীয় নির্বাচনের আগে সারা দেশে দলীয় কার্যক্রম বৃদ্ধিই আমাদের অন্যতম লক্ষ্য’।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের