ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
জবিতে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ
ডুয়া ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হলের শিক্ষার্থীরা ধীরগতির ইন্টারনেট সমস্যার সমাধানের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন। বুধবার (৫ মার্চ) রাত ১২টায় স্লোগান দিতে দিতে তারা হল থেকে ক্যাম্পাসে গিয়ে ভিসি ভবনের সামনে অবস্থান নেন।
শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক সমস্যায় ভুগছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ১০ মার্চ থেকে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিলেও দুর্বল ইন্টারনেট সংযোগের কারণে তা কার্যকর হবে কিনা, সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
জানা যায়, ১৬ তলা বিশিষ্ট হলটিতে কিছু নির্দিষ্ট স্থানে ওয়াই-ফাই সুবিধা থাকলেও তা অত্যন্ত দুর্বল। ফলে শিক্ষার্থীরা ই-লাইব্রেরিসহ অনলাইন রিসোর্স থেকে বঞ্চিত হচ্ছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ওয়াই-ফাই সুবিধার সীমাবদ্ধতার কারণে তারা বাধ্য হয়ে নিজেদের খরচে ইন্টারনেট ব্যবহার করছেন, যা বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম চৌধুরী বলেন, "আমি নতুন নেটওয়ার্ক কোম্পানির সঙ্গে কথা বলেছি, তবে এখনো কোনো আপডেট পাইনি। ছাত্রীদের বলবো কিছুদিন ধৈর্য ধরতে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস