ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আটকের ১০ ঘণ্টা পর ৫৬ জেলেকে ফেরত দিলো মিয়ানমার
ডুয়া নিউজ: মিয়ানমারের নৌবাহিনী হাতে আটকের দশ ঘণ্টা পর বাংলাদেশি ৫৬ জেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে মাছ ধরার সময় ছয়টি ট্রলারসহ তাদেরকে আটক করেছিল মিয়ানমারের নৌবাহিনী।
বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
ভুক্তভোগী ট্রলার মালিকদের বরাতে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, বুধবার সকালে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী দক্ষিণ-পশ্চিম সাগরে বাংলাদেশি জেলেদের কিছু ট্রলার মাছ ধরছিল। এগুলোর মধ্যে ৬ টি ট্রলার মাছ ধরার এক পর্যায়ে সাগরে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে মিয়ানমার নৌবাহিনী এসব ট্রলারের জেলেদের ধরে নিয়ে যায়। পরে ট্রলারগুলো থেকে মাছ, জাল ও খাবার ছিনিয়ে নেয় মিয়ানমার নোবাহিনী। এরপর রাত সাড়ে ১০ টার দিকে বাংলাদেশি জেলেদের ছেড়ে দিয়েছে বলেও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের