ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন জোহরা
ডুয়া নিউজ : নিজের পোষা ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় জোহরা (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৫ মার্চ) বিকেল পৌনে ৫টায় রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর ভাদালেপোল এলাকায় এ ঘটনা ঘটে। কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন। এ সময় তার দুটি ছাগলও ট্রেনের নিচে কাটা পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রেললাইনের পাশে তিনটি ছাগল বাঁধা ছিল। বিকেলে সেই ছাগল আনতে যান জোহরা। ছাগলগুলো কোনোভাবে রেললাইনের সঙ্গে পেঁচিয়ে যায়। রশির প্যাঁচ ছাড়াতে তিনি রেললাইনের ওপরে যান। এ সময় ট্রেন চলে আসলে দ্রুত সরে যাওয়ার সময় মাথায় আঘাত পান জোহরা। ঘটনাস্থলেই তিনি মারা যান। তার সঙ্গে ট্রেনের নিচে কাটা পড়ে তার দুটি ছাগলও মারা যায়।
এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, "রেললাইনের ওপর থেকে ছাগল আনতে গিয়ে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের