ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবি ছাত্রলীগ নেতা সৈকত
‘আদালতে আনার জন্য ফজরের আগেই ঘুম ভাঙানো হয়, খুব কষ্টে আছি’
ডুয়া নিউজ : জুলাই-আগস্টের আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক দুই হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (০৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এসব মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এদিন আদালতে তোলা হলে সৈকতকে তার আইনজীবী অ্যাডভোকেট মো. তরিকুল ইসলামের সঙ্গে কথা বলেন। এ সময় সৈকত বলেন, “কারাগারে অনেক লোক গাদাগাদি করে থাকতে হচ্ছে। এদিকে মশার কামড়ে ঠিকমতো ঘুম হয় না। ঠিকমতো খাওয়া-দাওয়াও হচ্ছেনা। আবার যেদিন কারাগার থেকে আদালতে আনা হয়, সেদিন ফজরের আগেই ঘুম ভাঙানো হয়। এরপর ভোরে আদালতের উদ্দেশ্যে আনা হয়। খুব কষ্টে আছি আমি।”
সৈকতের আইনজীবী বলেন, “একের পর এক হত্যা মামলা দেওয়া হচ্ছে তানভীর হাসান সৈকতকে। এগুলো ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
এর আগে গত ১৪ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে একাধিক দফা রিমান্ডে নেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)