ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আগামী নির্বাচনের জন্য দোয়া চাইলেন সাবেক মন্ত্রী শাজাহান খান
ডুয়া ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান কারাজীবন থেকে মুক্তি পাওয়ার পর দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আগামী নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, কারাগারে থাকাকালীন বাইরের সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছেন।
বুধবার (৫ মার্চ) সকালে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়ার বিষয়ে শুনানির জন্য আদালতে তোলার আগে শাজাহান খান এ কথা বলেন।
সকাল ১০টা ৬ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় শাজাহান খান, আনিসুল হক, কামাল মজুমদার, আতিকুল ইসলাম, সোলায়মান সেলিমসহ অন্যান্য আসামিদের। তাঁদের মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট এবং পিছনে হাত বাধা অবস্থায় হাজতখানা থেকে বের করা হয়।
এ সময় এক সাংবাদিক শাজাহান খানের কাছে তাঁর অবস্থার কথা জানতে চান। তিনি বলেন, "আছি তোমাদের দোয়ায়, দোয়া করো আমার জন্য।" সাংবাদিকের প্রশ্নে, "কী দোয়া করব?" শাজাহান খান উত্তর দেন, "দোয়া করো যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারি।"
অন্য এক সাংবাদিক মন্তব্য করেন, "সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়ে দিয়েছেন।" এই প্রসঙ্গে শাজাহান খান বলেন, "আমরা বারোটা বাজিয়েছি না, কারা বারোটা বাজিয়েছে তা সামনে প্রমাণিত হবে।"
পরে তাঁদের কাঠগড়ায় নেওয়া হয় এবং বিচারক এজলাসে উঠলে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। আদালত তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে। এরপর তাঁদের সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।
এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, "আপনি এত হাসেন কেন?" শাজাহান খান হাস্যরে উত্তর দেন, "আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকব।" কারাগারে থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "খুব ভালো আছি, সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের