ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্ববিদ্যালয়ের ব্যানারে ‘বঙ্গবন্ধু’র নাম দেখে হামলা, প্রক্টরসহ আহত ৩
ডুয়া নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবিপি) প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর দুই দফায় হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) পিরোজপুরের বলেশ্বর ঘাটের শহীদ স্মৃতিস্তম্ভে ফেস্টুন-ব্যানারসহ পুষ্পমাল্য অর্পণের সময় এ হামলার ঘটনা ঘটে।
প্রথম দফায় পুষ্পমাল্য অর্পণ করার পর হামলা হয়। তারপর তারা শহরের একটি হোটেলে নাশতা করতে গেলে দুর্বৃত্তরা আবারও তাদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুসা খানসহ দুই ছাত্র আহত হন। আহতদের মধ্যে ইশতিয়াক আহমেদ এবং তাওহীদ খলিফা উল্লেখযোগ্য।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মুশাহিদ হোসেন তালুকদার বলেন, ‘আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদিতে যাই। সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম দেখি, তখন কিছু লোক গালাগাল করতে শুরু করে। তারা আমাদের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলতে চাইলেও আমরা সেগুলো নিজেই খুলে ফেলি।’
তিনি আরও উল্লেখ করেন, ‘পরে বঙ্গবন্ধুর নামে থাকা সব ব্যানার ও ফেস্টুন খুলে শহীদ বেদিতে ফুল দেওয়ার পর স্থানীয় হোটেলে যাওয়ার সময় হামলা হয়। এ ঘটনায় প্রক্টরসহ দুজন গুরুতর আহত হন এবং পরে পুলিশ আমাদের উদ্ধার করে।’
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের নিয়ে অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. মো. শহীদুল ইসলাম পিরোজপুর সদর থানায় মামলাটি করছেন।
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, বিশ্ববিদ্যালয়ের ভিসি বাদী হয়ে ৩০ জন অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির