ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বেনাপোলে কোটি টাকার চোরাই পণ্য জব্দ
ডুয়া নিউজ: বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি ৫ লাখ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বুধবার (৫ মার্চ) সকালে এসব পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ চোরাকারবারীদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও শিকারপুর সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, শাড়ি, পাতার বিড়ি, পান মসলা, মোটর পার্টস, কিটক্যাট চকলেট, কসমেটিক্স সামগ্রী এবং অবৈধ পলিথিনসহ একটি ট্রাক জব্দ করে।
জব্দ করা পণ্যের মূল্য প্রায় এক কোটি ৫ লাখ টাকা। এসব চোরাই পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা করা হবে বলে জানান তিনি।
সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব চোরাই পণ্য বাংলাদেশে আনছে চোরাকারবারীরা। এতে করে সরকার যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং পাশাপাশি দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। চোরাকারবারীদের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের