ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া
ডুয়া নিউজ:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখন আগের চেয়ে ভালো। লন্ডনে তিনি তার বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং অনেকটাই সুস্থ আছেন।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গতকাল মঙ্গলবার লন্ডন থেকে টেলিফোনে গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি বলেন, মানসিক প্রশান্তি বিএনপি চেয়ারপারসনের শারীরিক সুস্থতার পরিমাণকে আরও বাড়িয়ে দিয়েছে।এক প্রশ্নের উত্তরে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া ভালো আছেন এটুকু বলা যায়। খুব সুস্থ হয়ে উঠেছেন, এ কথা বলব না। তবে যে কোনো সময়ের তুলনায় অনেকটা সুস্থ আছেন।
কবে দেশে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন, লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা যেদিন উপযুক্ত মনে করবেন ওইদিন বিএনপি চেয়ারপারসন ফিরবেন।
ডা. জাহিদ বলেন, প্রায় সাত বছর পরে ছেলে, দুই পূত্রবধু ও নাতনিদের পাশে পেয়ে মানসিকভাবে বেশ চাঙ্গা রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। লন্ডন ক্লিনিকে তাকে ভর্তি করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের