ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ভিসা জটিলতা নিয়ে ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে : উপদেষ্টা
ডুয়া নিউজ : ভারতের ভিসা না দেওয়া নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি, ভারতকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
আজ মঙ্গলবার (০৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তৌহিদ হোসেন।
মো. তৌহিদ হোসেন বলেন, “ভারত যেকোনো কারণে হোক ভিসা বন্ধ রেখেছে। ভিসা দেওয়া তাদের সার্বভৌম অধিকার। কোনো দেশ যদি কাউকে ভিসা না দেয়, বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, তাহলে কোনো প্রশ্ন তোলা যাবে না। আমরা আশা করব, ভারত তাদের সিদ্ধান্ত জানাবে আমাদের।”
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারত নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই হলো আমাদের অবস্থান। আমরা ভারতের সাথে ওয়ার্কিং রিলেশন চাই।”
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশে ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ভারত। দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশে ভিসা আবেদনগুলো সীমিত পরিসরে কার্যক্রম শুরু করে। তবে চিকিৎসা ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া ট্যুরিস্ট, বিজনেসসহ অন্যান্য ভিসা ইস্যু করবে না বলে জানিয়ে দেয় দেশটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের