ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বাস্তবায়ন হচ্ছে গঙ্গার পানিবণ্টন চুক্তি, ভারত-বাংলাদেশ যৌথভাবে ফারাক্কা পরিদর্শন
ডুয়া ডেস্ক: গঙ্গার পানিবণ্টন চুক্তি পর্যালোচনা এবং বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) ৮৬তম বৈঠকে যোগ দিতে গত সোমবার (৩ মার্চ) কলকাতায় পৌঁছায় বাংলাদেশের সাত সদস্যের একটি প্রতিনিধি দল। সেখান থেকে তারা হাওড়া রেলস্টেশন হয়ে ট্রেনে মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় পৌঁছান। বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে ভারতীয় নদী কমিশনের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে তারা যৌথভাবে ফারাক্কা পরিদর্শন করেন।
মঙ্গলবার (৪ মার্চ) ফারাক্কা পরিদর্শনের পর বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আবুল হোসেন জানান, সম্প্রতি ফারাক্কায় নাব্যতা কমে গেছে। জানুয়ারি মাসে নাব্যতা ঠিক ছিল। তবে ফেব্রুয়ারিতে কিছুটা কমে গিয়েছে। তিনি জানান, পানির পরিমাণ কমে যাওয়া স্বাভাবিক ঘটনা। কোনো বছর পানির পরিমাণ কম থাকে আবার কোনো বছর বেশি।
এক প্রশ্নের উত্তরে আবুল হোসেন বলেন, পানিবণ্টন চুক্তি বাস্তবায়িত হচ্ছে এবং চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিশেষ কমিটি পর্যালোচনা করবে। তিনি আরও বলেন, ফারাক্কা পরিদর্শন শেষে কলকাতায় একটি রুটিন বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন নিয়ে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতিবসু এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুক্তিতে সই করেন। ২০২৬ সালে এই চুক্তির মেয়াদ শেষ হবে। এর আগেই বাংলাদেশের প্রতিনিধি দলের এই পরিদর্শন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের