ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বন্দরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ
ডুয়া নিউজ : দেশের অন্যতম ব্যস্ত চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙর এলাকায় দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে কনটেইনারবাহী একটি জাহাজের আংশিক ক্ষতি হয়। পরে বন্দরের ৪টি টাগবোটের সহায়তায় সাড়ে ৪টার দিকে জাহাজটি দুটিকে নিরাপদে সরিয়ে ফেলা হয়।
দুর্ঘটনার কবলে পড়া জাহাজ দুটি হল- বেলিজের পতাকাবাহী অয়েল ট্যাংকার এমটি রিনে এবং পানামার পতাকাবাহী কনটেইনারবাহী ইয়াং ইউই-১১।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, “অয়েল ট্যাংকারটি নোঙর করা অবস্থায় ছিল। কনটেইনারবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষ হলে অয়েল ট্যাংকারটির নোঙরের ক্যাবলের সঙ্গে অপরটির প্রোপেলার আটকে যায়। খবর পেয়ে বন্দরের টাগবোট কান্ডারি ১০, কান্ডারি ৪, বিএলভি লুসাই এবং পাইলট ভেসেল ঘটনাস্থলে প্রেরণ করা হয়। বন্দরের অভিজ্ঞ পাইলট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দলের প্রচেষ্টায় জাহাজটি দুটিকে মুক্ত করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।”
বর্তমানে বহির্নোঙরের চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এবং বন্দরের সব কার্যক্রম নিরাপদে সম্পন্ন হচ্ছে বলেও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের