ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ঢাকা থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
ডুয়া নিউজ : আগামী ২১ এপ্রিল থেকে ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সপ্তাহে পাঁচ দিন- রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার ও শুক্রবার ফ্লাইটটি পরিচালিত হবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে জানানো হয়, ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট সপ্তাহে ৫ দিন দুপুর ১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে এবং বিকেল ৫টা ১০ মিনিটে রিয়াদে পৌঁছাবে।
অন্যদিকে, রিয়াদ থেকে ঢাকাগামী ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় ছেড়ে পরদিন ভোর ৪টায় ঢাকায় অবতরণ করবে।
নতুন এই রুটটি মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের জন্য খুবই সুবিধাজনক হবে বলে মনে করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে সংস্থাটি সৌদি আরবের জেদ্দাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্য যেমন দুবাই, দোহা, মাস্কাট, আবুধাবি এবং শারজাহ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
ভবিষ্যতে ইউএস-বাংলা এয়ারলাইন্স সৌদি আরবের দাম্মাম, লন্ডন, রোমসহ ইউরোপের বিভিন্ন গন্তব্যে এবং ২০২৭ সালের মধ্যে নিউইয়র্ক ও টরন্টোতে ফ্লাইট চালানোর পরিকল্পনা নিয়েছে।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে। এর, যার মধ্যে ২টি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ এবং ৩টি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের