ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবি কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ফল প্রকাশ নিয়ে যা জানা গেল
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কলা অনুষদ সূত্র বলছে, এই ইউনিটের ফলাফল ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় একইদিনে সব ইউনিটের ফল প্রকাশ করতে। কিন্তু কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের দায়িত্বশীলরা চান এককভাবে ফল প্রকাশ করতে।
নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বপ্রাপ্ত একজন শিক্ষক ডুয়া নিউজকে জানান, আমাদের ফলাফলের কাজ শেষ। আমরা চাইলে আগামীকালও দিতে পারি। বিশ্ববিদ্যালয়ের সম্মতি এখনো পাওয়া যায়নি। তবে আগামী এক সপ্তাহের মধ্যে আমরা ফলাফল দিয়ে দিতে পারব আশাকরি।
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, আশা করছি, স্বাভাবিক সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা যাবে। তবে অন্য ইউনিটের পরীক্ষা দেরিতে হওয়ায় একসঙ্গে ফল প্রকাশ সম্ভব হবে না। হয়তো আলাদাভাবেই এই ইউনিটের ফল প্রকাশ করা হবে।
গত ২৫ জানুয়ারি দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এই ইউনিটে মোট আসন ২ হাজার ৯৩৪টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)