ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

ঢাবিতে কোরিয়ান ভাষা বিষয়ে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম চালুর আলোচনা

২০২৫ মার্চ ০৪ ১৪:৪৬:৪৯

ঢাবিতে কোরিয়ান ভাষা বিষয়ে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম চালুর আলোচনা

ঢাবি প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. পার্ক ইয়ং সিক আজ মঙ্গলবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি মি. লি নামসু তার সঙ্গে ছিলেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান ভাষা বিষয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

এছাড়া, কোইকা’র আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান ‘Capacity Building of Universities in Bangladesh to Promote Youth Entrepreneurship’ শীর্ষক পাইলট প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

কোরিয়ার রাষ্ট্রদূত মি. পার্ক ইয়ং সিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি এবং দক্ষিণ এশিয়ায় সামাজিক স্থিতিশীলতা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

তিনি বলেন, বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষিণ কোরিয়া গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।

দু’দেশের মধ্যে বিরাজমান এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত