ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
হাতিরঝিলে চলন্ত গাড়িতে আগুন
ডুয়া ডেস্ক: রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে যানজটের কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটে আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস তেজগাঁও স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠায়। তবে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বর্তমানে পুলিশ প্লাজার সামনে ফায়ার সার্ভিসের গাড়ি আটকে রয়েছে। এ কারণে পুলিশকে সহযোগিতার জন্য খবর দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাতিরঝিলের ওভারপাসে একটি মাইক্রোবাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঘটনাস্থলে কেউ হতাহত হয়নি।
হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে হাতিরঝিলের মহানগর ব্রিজের ওপরে একটি প্রাইভেটকারে আগুন লাগে। বর্তমানে ওই ব্রিজে যান চলাচল বন্ধ রয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহার করার জন্য সাধারণ জনগণকে পরামর্শ দেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের